সিলেট ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বন্যার্তদের পাশে বিমান বাহিনী: মৌলভীবাজারে ১৫০ পরিবারকে ত্রাণ, ৩০০ জনকে চিকিৎসাসেবা

‎বন্যাকবলিত মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে বন্যাদুর্গতদের।
‎
‎বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিটের উদ্যোগে এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর সহযোগিতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। মৌলভীবাজার রাডার ইউনিটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আল্লাহ আল আমীনের নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে বন্যাকবলিত ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে প্রায় ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং নিরাপদ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়।

‎
‎ত্রাণ ও চিকিৎসা কার্যক্রমে ফ্লাইট লেফটেন্যান্ট ফাতেমা আক্তার লিমাসহ বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
‎
‎এ সময় গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আল্লাহ আল আমীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। দেশের যেকোনো দুর্যোগে উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে বিমান বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

‎
‎তিনি জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মৌলভীবাজার রাডার ইউনিটের ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনে উদ্ধার অভিযানে অংশ নিতে বিমান বাহিনীর উদ্ধারকারী দল ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
‎
‎সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং অনেক পরিবার খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর এ উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বন্যার্তদের পাশে বিমান বাহিনী: মৌলভীবাজারে ১৫০ পরিবারকে ত্রাণ, ৩০০ জনকে চিকিৎসাসেবা

সময় ০৮:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬