সিলেট ০৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
News Title :
‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড দীর্ঘ শিক্ষাসেবার স্বীকৃতি, মাধবপুর এলাকাবাসীর সংবর্ধনায় প্রধান শিক্ষক পিয়ারা বেগম ‎বাংলাদেশ ডিএলআর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়নের সাধারণ সভা সম্পন্ন ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস। ‎শেরপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রেখে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ওবায়দুল্লাহ ‎বন্যার্তদের পাশে বিমান বাহিনী: মৌলভীবাজারে ১৫০ পরিবারকে ত্রাণ, ৩০০ জনকে চিকিৎসাসেবা ‎নবীগঞ্জে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ ‎বিয়ানীবাজারে ব্যবসায়ীকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে প্রধান ২ আসামি গ্রেফতার করল র‌্যাব শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

‎বিয়ানীবাজারে ব্যবসায়ীকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে প্রধান ২ আসামি গ্রেফতার করল র‌্যাব

‎সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়ায় আলী হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎বুধবার (১৫ জুলাই ২০২৬) র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শরিফুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
‎গ্রেফতারকৃতরা হলেন, আইনুল ইসলাম (২২) ও শাহিনুর ইসলাম (৩০)। তারা উভয়েই সিলেটের বিয়ানীবাজার থানার বিবিরাই গ্রামের মনিয়া মিয়ার ছেলে।

‎র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আলী হোসেন বিয়ানীবাজার থানার বিবিরাই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বিবিরাই বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। আসামিরা একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রায়ই আলী হোসেনের দোকান থেকে বাকিতে ও নগদে মালামাল কেনাকাটা করতেন।

‎হত্যাকাণ্ডের ৭ দিন আগে ১ নম্বর আসামি শাহিনুর ইসলাম ওই দোকান থেকে বাকিতে ৬ হাজার টাকার ডিজেল ক্রয় করেন। গত ১১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে শাহিনুর পুনরায় দোকানে তেল কিনতে এলে ব্যবসায়ী আলী হোসেন পূর্বের বকেয়া টাকা পরিশোধের অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহিনুর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অন্য আসামিরা ঘটনাস্থলে এসে শাহিনুরের হুকুমে আলী হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মারাত্মক রক্তাক্ত জখম করেন এবং হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

‎পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৪, তারিখ: ১২/০৭/২০২৬) দায়ের করেন। ঘটনাটি জানার পর থেকেই র‌্যাব-৯ এর একটি দল আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।

‎এরই ধারাবাহিকতায়, আজ ১৫ জুলাই সকাল ৬টার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকা থেকে এবং সকাল ৯টার দিকে কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকা থেকে এজাহারনামীয় পলাতক ওই দুই প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৯ এর সদর কোম্পানি।

‎গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

‎বিয়ানীবাজারে ব্যবসায়ীকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে প্রধান ২ আসামি গ্রেফতার করল র‌্যাব

সময় ০৫:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬