সিলেট ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

‎জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ সোমবার সকাল ১১ টায় জুলাই-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
‎
‎কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
‎
‎পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে জুন-২০২৬ খ্রি. মাসের সার্বিক কর্ম-মূল্যায়ন এর ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

‎শ্রেষ্ঠ সার্কেল অফিসার রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর।
‎
‎এরপর সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার  সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, জামালপুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, জামালপুর, মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর, এম.এ.ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর এবং মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর, ডা: রেহেনা জান্নাত, মেডিকেল অফিসার, জামালপুর, সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত) গণ’সহ জেলার বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা থেকে আগত পুলিশ সদস্যবৃন্দ এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সময় ০৯:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬