সিলেট ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জামালপুরের রশিদপুরে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন সোহেল রানা

‎​জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কার করে এলাকাবাসীর চলাচলের উপযোগী করে তুলেছেন স্থানীয় মেম্বার পদপ্রার্থী মো. সোহেল রানা।

​গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ বেশ কিছু মাটির রাস্তা ভেঙে গিয়ে কাদা ও গর্তের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মো. সোহেল রানা। ১২ ই জুলাই সোমবার তিনি ব্যক্তিগত উদ্যোগে ইটের রাবিশ ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর গর্ত ভরাট করে যাতায়াতের উপযোগী করে তোলেন।

‎​রাস্তা সংস্কারের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সোহেল রানা বলেন, জনগণের সেবা করা আমার ব্রত। বৃষ্টির কারণে রাস্তাগুলোর যে বেহাল দশা হয়েছে তাতে এলাকাবাসীর কষ্টের সীমা ছিল না। আমি আমার সাধ্যমতো রাস্তাগুলো সংস্কার করে দিয়েছি যেন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারি।

​সোহেল রানার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, জনপ্রতিনিধি হওয়ার আগেই সোহেল রানার এমন জনসেবামূলক কাজ সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জামালপুরের রশিদপুরে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন সোহেল রানা

সময় ০৬:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬