সিলেট ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎বাহুবলে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ, একটি মিনি পিকআপ জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।

‎সোমবার (১৪ জুলাই) ভোরে উপজেলার ভবানীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর প্রায় ৪টার দিকে ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি মিনি পিকআপ তল্লাশি করে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় মো. কাউসার নামে একজনকে আটক করা হয়েছে।

‎ডিবি পুলিশের দাবি, জব্দ করা বিদেশি মদের বাজারমূল্য উল্লেখযোগ্য এবং এগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা মদ ও ব্যবহৃত মিনি পিকআপটি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
‎অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাকিব হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এসআই মো.তারিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া এবং ডিবির অন্যান্য সদস্য।

‎জেলা গোয়েন্দা শাখা জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক পাচার ও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎বাহুবলে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

সময় ০৩:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬