সিলেট ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন

‎মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১২০ দিনের মধ্যে চেম্বারের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

‎সোমবার (১৩ জুলাই) জারি করা বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে চেম্বারের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

‎অফিস আদেশে উল্লেখ করা হয়, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রয়োজনীয়তা বিবেচনায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর বিধান অনুযায়ী প্রশাসক নিয়োগ করা হয়েছে।

‎নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করবেন। এ সময় তিনি নির্বাচন কমিটি গঠন, ভোটার তালিকা ও নির্বাচনী কার্যক্রম তদারকির পাশাপাশি সংগঠনের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করবেন।

‎ব্যবসায়ী মহলের সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে একটি গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচনের পথ সুগম হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন

সময় ০৯:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬