সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
‎বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে মাদক সেবন...

‎এলাকাবাসীর হাতে যুবক আটক, পুলিশ সোপর্দ।

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে ভেতরে ঢুকে প্রকাশ্যে মাদক সেবন ও মাতলামি করার সময় মতিউর রহমান বাবু নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে বানিয়াচং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

‎সোমবার ১৩ জুলাই সকাল ১০টার দিকে উপজেলা সদরের হেদায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালেও বিদ্যালয়ে যথানিয়মে পাঠদান চলছিল। এ সময় হঠাৎ মতিউর রহমান বাবু নামের ওই ব্যক্তি বিদ্যালয়ের দ্বিতীয় তলায় উঠে প্রকাশ্যে মাদক সেবন শুরু করেন। একপর্যায়ে তিনি সেখানে কর্তব্যরত শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই অশোভন আচরণ ও মাতলামি করতে থাকেন। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন ও অভিভাবকেরা দ্রুত ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন।

‎পরে উপস্থিত ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে বানিয়াচং থানায় সোপর্দ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো একটি সংবেদনশীল জায়গায় দিনের আলোতে এমন ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎এদিকে ঘটনার পর থেকে সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ প্রকাশ করে কয়েকজন অভিভাবক জানান,বিদ্যালয়ের ভেতর যদি মাদকসেবীরা এভাবে ঢুকে মাতলামি করার সাহস পায়, তবে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? আমরা অবিলম্বে বিদ্যালয় ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পুলিশি টহল বাড়ানোর জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বানিয়াচং থানা সূত্রে জানা গেছে, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের প্রবেশ ঠেকাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

‎

‎

‎

‎

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে মাদক সেবন...

‎এলাকাবাসীর হাতে যুবক আটক, পুলিশ সোপর্দ।

সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬