সিলেট ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
News Title :
‎মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন বানিয়াচংয়ে মাদরাসা ছাত্রীকে হেনস্তা–৪ বখাটের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ ‎সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি: মোগলাবাজার ও দক্ষিণ সুরমায় র‍্যালি ও সমাবেশ ‎এলাকাবাসীর হাতে যুবক আটক, পুলিশ সোপর্দ। ‎বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত আশেকানে আউলিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটি গঠন ‎সম্ভাব্য বন্যা মোকাবিলায় গোয়াইনঘাটে প্রস্তুতি সভা, প্রস্তুত ৫৮ আশ্রয়কেন্দ্ শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক ‎সিলেটে এসএমপি পুলিশের মাদকবিরোধী কর্মসূচি শুরু: বিভিন্ন এলাকায় র‍্যালি ও সমাবেশ মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস

‎সম্ভাব্য বন্যা মোকাবিলায় গোয়াইনঘাটে প্রস্তুতি সভা, প্রস্তুত ৫৮ আশ্রয়কেন্দ্

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে ইউএনও রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, উপজেলার ১৩টি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের জন্য ৫৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, পর্যাপ্ত মেডিকেল টিম এবং উদ্ধারকাজের জন্য নৌকাও প্রস্তুত রয়েছে।

‎সভায় ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগাম সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি, আলো ও শুকনা খাবার নিশ্চিত করার পাশাপাশি জরুরি চিকিৎসা ও উদ্ধারসেবাও প্রস্তুত রয়েছে।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার জানান, প্রয়োজন অনুযায়ী দ্রুত বিতরণের জন্য ত্রাণ ও শুকনা খাবার মজুত রাখা হয়েছে।

‎সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরোয়ার আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খাঁন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি গর্ভবতী নারী, শিশু ও গবাদি পশুর নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন

‎সম্ভাব্য বন্যা মোকাবিলায় গোয়াইনঘাটে প্রস্তুতি সভা, প্রস্তুত ৫৮ আশ্রয়কেন্দ্

সময় ০২:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬