সিলেট ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারী) ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎রোববার (১২ জুলাই) বিকালে উপজেলার জাল বাজার এলাকার একটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ৩৬০ পিস চায়না দুয়ারী (রিং জাল) এবং ৯৫ পিস কারেন্ট জালসহ মোট ৪৫৫ পিস নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

‎অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, আনসার ও ভিডিপির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক বলেন, রিং জাল (চায়না দুয়ারী) ও কারেন্ট জালের ব্যবহার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ। এসব জাল ব্যবহারের ফলে মাছের ডিম, রেণু ও ছোট মাছ নির্বিচারে নিধন হয়, যা প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।
‎তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলেদের বৈধ জাল ব্যবহার এবং মৎস্য সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস

সময় ০৯:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬