সিলেট ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা।

‎হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়’-এর নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বিদ্যালয় পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি ফজলে রাব্বির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক ফজলুল করিমের সঞ্চালনায় সভায় নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত সভাপতি ফজলে রাব্বিকে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

‎পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ,পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন,এডহক কমিটির অভিভাবক সদস্য হাবিবুর রহমান হাবিব ও এসএমসির শিক্ষক প্রতিনিধি ফয়সাল আহমেদ।

‎সভায় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, শিক্ষক আব্দুর রাজ্জাক, শাহবায়েজিদ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ এবং ছাত্রনেতা এসএম জুবায়ের আহমেদ ও রবিউল ইসলাম রবি।

‎আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও বিরাজমান সংকটগুলো দ্রুত নিরসনে তারা নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বির দূরদর্শী নেতৃত্ব ও সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সাথে এলাকার নারী শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান।

‎সভাপতির বক্তব্যে ফজলে রাব্বি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমেই কেবল শিক্ষার প্রকৃত মানোন্নয়ন সম্ভব। আমি সবার সহযোগিতা নিয়ে আমার অবস্থান থেকে বিদ্যালয়ের বিরাজমান সকল সমস্যা নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।” তিনি প্রতিষ্ঠানটিকে উপজেলার একটি আদর্শ নারী শিক্ষাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা।

সময় ০৮:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬