সিলেট ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

‎সিলেটে মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচির উদ্বোধন: গডফাদারদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি কমিশনারের

‎
‎সিলেট মহানগরীকে মাদকমুক্ত করতে মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের ডাক দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় আজ ১২ জুলাই ২০২৬ (রবিবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।
‎
‎আজ দুপুর ১২টায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মাধ্যমে এই মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমপি কমিশনার।
‎
‎উদ্বোধন শেষে চৌহাট্টা পয়েন্ট থেকে একটি সচেতনতামূলক র‍্যালি শুরু হয়ে রিকাবীবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন। র‍্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা মাদকের কুফল এবং সচেতনতা নিয়ে বক্তব্য প্রদান করেন।

‎
‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,সিলেট মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এই কর্মসূচি পর্যায়ক্রমে পরিচালিত হবে। গত জুন মাস থেকে পুলিশ যে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে, মহানগরী থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তা আরও বেগবান থাকবে।
‎
‎মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে কমিশনার স্পষ্ট জানান, মাদকসেবী ও ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের পাশাপাশি পর্যায়ক্রমে মাদকের মূল হোতা বা গডফাদারদের বিরুদ্ধেও চরম কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি আগামী প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সামাজিক অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

‎
তিনি উপস্থিত সকলকে নিজ নিজ পরিবার, প্রতিবেশী ও সমাজ সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করেন। মহানগরীর কোথাও মাদক সেবন, বিক্রি বা মাদক-সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে পুলিশের বিশেষ অ্যাপ “জিনিয়া”, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি), এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ টহল পুলিশ, হটলাইন নম্বর অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
‎
‎পরিশেষে, মাদকবিরোধী এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সুধীসমাজসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন পুলিশ কমিশনার।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

‎সিলেটে মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচির উদ্বোধন: গডফাদারদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি কমিশনারের

সময় ০৬:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬