সিলেট ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
News Title :
‎সিলেটে পুনাক-এর ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায় পেলেন প্যাডেল রিকশা কৃষিকার্ডের অনিয়িমে দলীয় কর্মীরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: কয়ছর আহমদ ‎রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।‎ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হকঃ ‎লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ইতালিপ্রবাসী শিশুর মৃত্যু ‎সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালাম ‎মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরালের পর স্বামী আটক  ‎জাফলংয়ে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফল উৎসব’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বিয়ানীবাজারে পিতার হাতে কন্যা খুন!পুকুর ঘাটে পড়েছিল রিয়ার রক্তাক্ত মরদেহ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-সুফিয়া মতিন কলেজের সামনে চরম দুর্ভোগ‎

‎সিলেটে পুনাক-এর ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায় পেলেন প্যাডেল রিকশা

একজন চালকের হাতে রিকসার মালিকানা কাগজ তুলেদেন অতিথিবৃন্দ।

‎সিলেট মহানগরীর ১৫ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্যাডেল রিকশা বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট। সংগঠনটির ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় আজ শনিবার (১১ জুলাই) বিকাল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে এই রিকশা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুনাক-এর এই মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।

‎উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৭ ডিসেম্বর ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় প্রথম দফায় ১০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছিল।

‎এছাড়া পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ, ঈদসামগ্রী উপহার প্রদান, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে সংগঠনটি।

‎ভবিষ্যতেও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

‎অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে পুনাক-এর ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায় পেলেন প্যাডেল রিকশা

‎সিলেটে পুনাক-এর ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায় পেলেন প্যাডেল রিকশা

সময় ১১:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬