সিলেট ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

মরহুম শরফ উদ্দিন খসরু (ফাইল ছবি)

‎সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু আর নেই। শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
‎
শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে ৩৯ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় এই আসনের ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৬১০ ভোট এবং ভোটকেন্দ্র ছিল ১১৮টি।
‎
‎তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালের পনেরো ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন।
‎১৯৯৯ সালের শেষের দিকে আবারও জাতীয় পার্টিতে ফিরে যান। ২০০৮ সালে যুক্তফ্রন্ট (পিডিপি) থেকে কুলা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করলেও পরাজিত হন।
‎
‎শরফ উদ্দিন খসরু সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরের দক্ষিণভাগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আসদ্দর আলী। তিনি গ্রামের স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

সময় ০৫:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬