সিলেট ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-সুফিয়া মতিন কলেজের সামনে চরম দুর্ভোগ‎

‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে সুফিয়া মতিন মহিলা কলেজের সামনে সড়কের বেহাল অবস্থা এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা প্রতিদিনের যাতায়াতে চরম দুর্ভোগ ডেকে আনছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন শত শত ছাত্রী, শিক্ষক ও সাধারণ পথচারীদের এই সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু সড়কের এমন করুণ অবস্থার কারণে তাদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পুরো রাস্তা কাদাময় হয়ে পড়ে এবং কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকে।

‎এদিকে, চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে কলেজটি ব্যবহৃত হওয়ায় পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ আরও বেড়েছে। দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ভেজা ও কাদাযুক্ত পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।

‎একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কের এমন নাজুক অবস্থা শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, পুরো এলাকার মানুষের জন্যই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

‎স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার করা হয়নি। তাছাড়া কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না, ফলে আশপাশ এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

‎ভুক্তভোগীরা দ্রুত সড়কটি সংস্কার এবং একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি-সুফিয়া মতিন কলেজের সামনে চরম দুর্ভোগ‎

সময় ০৩:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬