সিলেট ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান...

‎সিলেটে পিকআপ ভর্তি ৮ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় বাসমতি চালসহ গ্রেফতার ২

‎
‎সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাসমতি চালসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত চালের আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৮৫ হাজার টাকা।
‎
‎বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকায় ‘এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড’ পার্কের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
‎গ্রেফতারকৃতরা হল, মোঃ আলম হোসেন (৪৮) (পিকআপ চালক),সে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বকবান্দা গ্রামের মৃত মো.সামছুল সরকারের ছেলে (বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডের নয়াটি মুক্তিনগর এলাকায় বসবাস করছেন) ও মো. আছাদ মিয়া (২৬),সে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার খাগাইল (৬নং দক্ষিণ রনিখাইল) গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ থেকে সিলেট অভিমুখী একটি সাদা রঙের পিকআপ ভ্যান (রেজি নং-ঢাকা মেট্রো-ন-২১-৮৩৬০) বড়শলা এলাকায় পৌঁছালে এসআই বিধান দেবের নেতৃত্বে পুলিশের একটি দল গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে পিকআপের ভেতর থেকে ৬৫টি বস্তায় মোট ২ হাজার ৯শত ৫০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়।
‎
‎এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, এই চোরাচালানের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (The Special Powers Act 1974) ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৩, তারিখ: ০৯/০৭/২০২৬খ্রি.)।
‎
‎গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। চোরাচালান বিরোধী এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান...

‎সিলেটে পিকআপ ভর্তি ৮ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় বাসমতি চালসহ গ্রেফতার ২

সময় ০৭:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬