সিলেট ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

ছাতক উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে পৌর বিএনপির অভিনন্দন

‎
‎সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ছাতক উপজেলার সাংবাদিকরা বিভিন্ন সংগঠনের ব্যানারে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করায় সাধারণ মানুষ, প্রশাসনসহ বিভিন্ন মহলে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হতো। কিন্তু এখন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সমন্বয়ে মূলধারার সংবাদকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
‎
‎তিনি বলেন, এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছাতকের সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। পাশাপাশি সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দায়বদ্ধতা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎শামছুর রহমান শামছু নবনির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
‎
‎নতুন নেতৃত্ব পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ছাতকের উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর সামনে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।শেষে তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং ছাতক উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি প্রত্যাশা করেন। একই সঙ্গে প্রেসক্লাবের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

ছাতক উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে পৌর বিএনপির অভিনন্দন

সময় ১০:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬