সিলেট ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি।

ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ফজলে রাব্বি। ( ফাইল ছবি)

‎লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা ফজলে রাব্বি। তাঁর এ অর্জনে লাখাইয়ে সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহলে আনন্দের বন্যা বইছে।

‎ফজলে রাব্বি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন লাখাই প্রেসক্লাব এর  সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এবং জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক পারভেজ হাসান ও জাতীয় সাংবাদিক সংস্থা
‎সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ।

‎এক অভিনন্দন বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা লাখাই উপজেলা শাখার সভাপতি পারভেজ হাসান বলেন, ফজলে রাব্বির মতো একজন যোগ্য, সৎ ও গতিশীল নেতৃত্বের হাত ধরে লাখাইয়ের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ, তাঁর দূরদর্শী ভাবনায় এই বিদ্যালয়টি এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

‎পাশাপাশি তাঁর এই গৌরবময় অর্জনে যৌথভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে লাখাই উপজেলা প্রেসক্লাব, লাখাই প্রেসক্লাব এবং তাঁর বন্ধু মহল। সাংবাদিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন যে, নতুন সভাপতির বলিষ্ঠ নির্দেশনায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হবে।

‎উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি স্থানীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। তিনি বর্তমানে লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি লাখাই উপজেলা বিএনপির সদস্য এবং লাখাই উপজেলার ক্রীড়া সংস্থা সদস্য।

‎ফজলে রাব্বি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীও গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর নতুন পথচলায় সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি।

সময় ০৭:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬