সিলেট ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ফিরলেন ১০ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

‎তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের নির্দেশে কারাগারে যান। দীর্ঘদিন সাজাভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।

‎ফেরত আসা ব্যক্তিরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা জেলার বাসিন্দা।

‎তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সকল আনুষ্ঠানিকতা শেষে ১০ বাংলাদেশিকে থানা পুলিশের মাধ্যমে তাদের স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

‎সংশ্লিষ্টরা বলছেন, জীবিকার আশায় কিংবা দালালের প্রলোভনে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে কারাভোগসহ নানা দুর্ভোগের মুখে পড়তে হয়। তাই ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ফিরলেন ১০ বাংলাদেশি

সময় ০৬:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬