সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

‎​

‎
‎​জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড যুবদলের সভাপতি ইমন সরকার (সুমন)-কে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৪ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ।
‎
‎সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দোবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎​এই ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জামালপুর জেলা শাখা এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইমন সরকারকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক ভাবে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।
‎
‎​জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব সোহেল রানা খান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত ইমন সরকারের কোনো অপকর্মের দায়-দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল নেবে না। এছাড়া, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
‎
‎​একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এমন ঘটনা রাজনৈতিক অঙ্গনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

সময় ০৬:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬