সিলেট ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   

‎গোলাপগঞ্জে র‍্যাবের অভিযান: জঙ্গল থেকে এয়ারগান ও রামদা উদ্ধার

‎সিলেটের গোলাপগঞ্জে জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান এবং রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)।
‎র‍্যাব জানায়,আজ মঙ্গলবার ৭ জুলাই রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গলে অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযান চলাকালে রাত ১২টা ৩৫ মিনিটের দিকে তল্লাশি চালিয়ে ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান, ২টি রামদা এবং ১টি ছোরা উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
‎
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে র‍্যাবের তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
‎
‎প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি র‍্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে সর্বমোট ৪৯টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭০টো গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৪টি এয়ারগান উদ্ধার করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

‎গোলাপগঞ্জে র‍্যাবের অভিযান: জঙ্গল থেকে এয়ারগান ও রামদা উদ্ধার

সময় ০৪:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬