সিলেট ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সৌদি আরবে ড্রাগন চাষে নতুন অধ্যায়: প্রবাসী বিনিয়োগকারী জহুর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

‎

‎সৌদি আরবের আল কোবারের কাতিব (মাজরা) এলাকায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ শুরু করেছেন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী ও সফল ব্যবসায়ী জহুর হোসেন। মরুভূমির দেশে আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে তাঁর এই উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎জহুর হোসেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের বাসিন্দা। তিনি আবুল হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে সৌদি আরবে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত মনোয়ারা জহুর কন্ট্রাক্টিং লিমিটেড (স্কাইওয়ে) প্রতিষ্ঠানের মাধ্যমে বহু বাংলাদেশি প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একজন সফল উদ্যোক্তার পাশাপাশি সমাজসেবী হিসেবেও তিনি বেশ পরিচিত।

‎নিজ জন্মভূমিতেও কৃষি খাতে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে তাঁর প্রতিষ্ঠিত মনোয়ারা জহুর এগ্রো ফার্ম-এ গড়ে উঠেছে একটি বৃহৎ ড্রাগন ফলের বাগান, যা স্থানীয় কৃষকদের আধুনিক ফলচাষে উদ্বুদ্ধ করছে।

‎দেশে সফলতার পর এবার সৌদি আরবের আল কোবারের কাতিব (মাজরা) এলাকায় ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ শুরু করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ সৌদি আরবে কৃষিভিত্তিক বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

‎জহুর হোসেন বলেন,আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সৌদি আরবেও উচ্চমূল্যের ফল চাষ সম্ভব। ভবিষ্যতে এই প্রকল্প আরও সম্প্রসারণের পাশাপাশি কৃষি খাতে নতুন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

‎স্থানীয়দের মতে, ব্যবসা, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি উন্নয়নে জহুর হোসেনের অবদান প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সৌদি আরবে ড্রাগন চাষে নতুন অধ্যায়: প্রবাসী বিনিয়োগকারী জহুর হোসেনের ব্যতিক্রমী উদ্যোগ

সময় ০১:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬