সিলেট ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

গোয়াইনঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

‎উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

‎সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, পল্লী উন্নয়ন বিষয়ক বিশেষ ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়।

‎উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এবং উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

‎প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উপকারভোগীদের অর্জিত ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো.জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান শুভ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, বিআরডিবি গোয়াইনঘাটের সাবেক সভাপতি লোকমান উদ্দিন, কামরুজ্জামান মুকুল এবং গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

‎অনুষ্ঠানের শেষপর্যায়ে বিআরডিবির উপকারভোগী ও সুফলভোগীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিআরডিবির বিপুলসংখ্যক সদস্য ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

গোয়াইনঘাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সময় ০৮:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬