সিলেট ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

নবীগঞ্জে ফারিয়ার মাসিক সভা সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব‎

‎
‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর মাসিক সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়েছে।
‎
‎রোববার (৫ জুলাই) রাত ৮ ঘটিকায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইস চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি মো. গোলাম রহমান লিমন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম রুবেল।
‎
‎সভায় উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎আলোচনায় অংশ নিয়ে উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে।
‎
‎উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য মো. ইসহাক আলী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য তারেক আহমেদ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন। উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য হাকিম নজরুল ইসলাম কর্মক্ষেত্রে নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত আচরণ বজায় রাখার ওপর জোর দেন। উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য মমিনুল ইসলাম সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান। উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য বুলবুল আহমেদ সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অর্থ সম্পাদক মাসুদ তালুকদার সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন রবি দাশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
‎
‎সাংগঠনিক সম্পাদক কিরণ দেব তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন সদস্যদের সম্পৃক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্যও সভায় উপস্থিত ছিলেন।
‎
‎সভায় সংগঠনের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সংগঠনের কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
‎
‎সভাপতির বক্তব্যে মো. গোলাম রহমান লিমন বলেন, সংগঠনের শক্তি নিহিত রয়েছে সদস্যদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতায়। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সদস্যদের পেশাগত সেবার মান উন্নয়ন এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও ফলপ্রসূ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
‎
‎গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

নবীগঞ্জে ফারিয়ার মাসিক সভা সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব‎

সময় ১০:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬