সিলেট ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ

‎

‎
‎​জামালপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আজ ৬ জুলাই রবিবার দুপুরে নিবন্ধিত বেসরকারি এতিমখানায় অধ্যয়রত এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অনুকূলে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎জামালপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিমদের হাতে চেক তুলে দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আক্তার।
‎
‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক। এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, জামালপুর জেলা বিএনপি’র মহিলা দলের সভাপতি সেলিনা পারভিন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি শফিউর রহমান সফিসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চেক ও গাছের চারা বিতরণ

সময় ০৯:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬