সিলেট ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেটে ট্রাফিক সপ্তাহে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

‎

‎সিলেটে ‘ট্রাফিক সপ্তাহ–২০২৬’ উপলক্ষে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমে সহায়তাকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

‎শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় কোতোয়ালী থানাধীন রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের এই স্বীকৃতি দেওয়া হয়।

‎গত ১৪ জুন থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় ‘ট্রাফিক সপ্তাহ–২০২৬’ পালিত হয়। এই সময়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। জনসচেতনতা বৃদ্ধিতে তাদের এই দায়িত্বশীল অবদান ও গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ আজ আনুষ্ঠানিক ভাবে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা হ্রাসে দারুণ কাজ করেছে। একটি নিরাপদ ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে তরুণদের এই ভূমিকা প্রশংসনীয়।” ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

‎সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেটে ট্রাফিক সপ্তাহে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

সময় ১২:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬