সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সফরসঙ্গীরা

‎

‎
‎​বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও তার সফরসঙ্গীরা বড় ধরনের এক সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শনিবার রাত ১১ টার দিকে বকশীগঞ্জে পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎​ঘটনার সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী ও তার সফরসঙ্গী বহনকারী গাড়িটি বকশীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি মালবাহী ট্রাকের সাথে তাদের বহনকারী জিপ গাড়ির সংঘর্ষ হয়। এতে জিপটির সামনের একাংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেলেও সৌভাগ্যবশত গাড়িতে থাকা সফরসঙ্গীরা বড় ধরনের শারীরিক আঘাত থেকে রক্ষা পেয়েছেন।
‎
‎​প্রতিমন্ত্রীর গাড়িবহরে থাকা দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীব, জায়েদ শিকদার নয়ন, অপু এবং পারভেজসহ অন্য সফরসঙ্গীরাও অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
‎
‎​দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও, তারা নিরাপদে আ ছেন জানার পর স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সফরসঙ্গীরা

সময় ১২:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬