সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ

‎
‎
‎
‎ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে “কৃষিই সমৃদ্ধি”স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে নগদ অর্থের চেক বিনামূল্যে বীজ সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎শনিবার ৪ জুলাই অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
‎
‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিক ভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষিকে আরও লাভজনক করতে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
‎
‎অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে নির্বাচিত কৃষকদের হাতে নগদ অর্থের চেক বিনামূল্যে বীজ সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ

সময় ১১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬