সিলেট ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎জামালপুরে পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

‎জামালপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মো. আপন (১৮) ও আব্দুর রহমান সাকিব (২০) নামে দুই তরুণ নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে সরিষাবাড়ী এবং সন্ধ্যায় মেলান্দহ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
‎​
‎শনিবার দুপুর ১টার দিকে সরিষাবাড়ী উপজেলার সানাকইর নয়াপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. আপন নিহত হন। নিহত আপন জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিস ভাঙ্গারির ছোট ছেলে।

‎​প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আপন রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘরের ছোট ছেলেকে হারিয়ে আপনের পরিবারে শোকের মাতম চলছে।

‎একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ উপজেলার ভাবকি এলাকায় মাদারগঞ্জ-
‎জামালপুর সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান সাকিব নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। সাকিব মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি এলাকার বাসিন্দা ছিলেন।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সাকিবের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

‎​একদিনে দুটি সড়ক দুর্ঘটনায় দুই তরুণের অকাল মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে প্রতিনিয়ত এমন দুর্ঘটনারোধে চালকদের সচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎জামালপুরে পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

সময় ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬