সিলেট ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

নবীগঞ্জে রামকৃষ্ণ সেবাশ্রমে যাতায়াতে দুর্ভোগ ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের, পরিদর্শনে সমাজসেবক আশরাফ উদ্দিন

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গয়াহরি গ্রামে অবস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমে যাতায়াত সহজ করতে একটি ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সেবাশ্রম পরিদর্শনে গেলে সমাজসেবক আশরাফ উদ্দিনের কাছে তাঁরা এ দাবি তুলে ধরেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেবাশ্রমের দক্ষিণ পাশের গেটসংলগ্ন এলাকায় একটি ব্রিজ ও সংযোগ সড়ক না থাকায় আদিত্যপুর, কানাইপুর, কেলিকানাইপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দা এবং সেবাশ্রমে আগত ভক্ত ও দর্শনার্থীদের প্রতিদিন যাতায়াতে ভোগান্তির মুখে পড়তে হয়। তাঁদের ভাষ্য, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষের চলাচল সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।

পরিদর্শনকালে নবীগঞ্জ মধ্যবাজার গনি শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী মো. ছালিক মিয়া, অশোক তরু দাস, বাদল চন্দ্র দেব, সুধা রঞ্জন দাস, উৎপল চৌধুরী পান্না, অমল পাল, মদন শীল, মিনু বাবু, সাংবাদিক আবু তালেব, কালের কণ্ঠ–এর মাল্টিমিডিয়া রিপোর্টার ইকবাল হোসেন তালুকদার, দৈনিক গনকন্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার স্বপন রবি দাশ,সাংবাদিক বাদল মিয়া, ইমরান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আশরাফ উদ্দিন বলেন, “আমি কোনো জনপ্রতিনিধি নই। একজন সমাজসেবক হিসেবে মানুষের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করি। সেবাশ্রমের ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব।”

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এ অবকাঠামোগত সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হলে সেবাশ্রমে যাতায়াত সহজ হবে এবং আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

নবীগঞ্জে রামকৃষ্ণ সেবাশ্রমে যাতায়াতে দুর্ভোগ ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের, পরিদর্শনে সমাজসেবক আশরাফ উদ্দিন

সময় ০৭:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬