সিলেট ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‎টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প।র‍্যাব জানায় বাংলাদেশ সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

‎এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২৫ বোতল নেশাজাতীয় ‘এসকাফ সিরাপ’উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হল,গাইবান্ধা জেলার মো. হাসিম বাবু (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. সিয়াম (২০)।

‎র‍্যাবের দাবি জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১২৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল একটি মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসকাফ সিরাপ সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ১২৫ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সময় ১০:৩৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬