সিলেট ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

শান্তিগঞ্জের চন্দপুর গ্রামের সড়ক সংস্কার কাজের উদ্বোধন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চন্দপুর গ্রামের দীর্ঘদিনের অবহেলিত সড়কের সংস্কার ও পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় রাস্তার কাজের উদ্বোধন করেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার।

জানা গেছে, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের বিশেষ বরাদ্দ থেকে ৭ লাখ টাকা ব্যয়ে ২০৫ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ১৩ মিটার প্রস্থের সড়কটি সংস্কার ও পাকাকরণ করা হচ্ছে। চন্দপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর বাড়ি থেকে আলী মিয়ার বাড়ি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হলে চন্দপুর গ্রামের অন্তত পাঁচ শতাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী ও সাধারণ পথচারীদের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগও কমে আসবে।

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বিশেষ বরাদ্দ দিয়েছেন। এতে এলাকার শত শত মানুষ উপকৃত হবেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য কয়ছর আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে ইউনিয়নের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ারও অনুরোধ জানাচ্ছি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সাজেদুল আলম, সোহরাব হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শ্যামল হোসেন, সদস্য তোফাজ্জল হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, আলতা হোসেন, ইউপি সদস্য জফর মিয়া, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, ওলামাদল নেতা শাহিন মিয়া প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জের চন্দপুর গ্রামের সড়ক সংস্কার কাজের উদ্বোধন

সময় ১০:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬