সিলেট ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
News Title :
‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন ‎জামালপুরে পাটের বাম্পার ফলন: চাষিদের মুখে হাসির ঝিলিক সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ ‎জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত জনতা ব্যাংক কুলাউড়া শাখায় ১০০ কোটি টাকার আমানতের মাইলফলক ‎চুনারুঘাটে ধানখেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরের হাজিপুরে ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শায়েস্তাগঞ্জের জেমির আন্তর্জাতিক সাফল্য: ৭৫ লাখ টাকার বৃত্তি পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি কুয়েতে ১৬ বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশী আটক। জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী‎

‎শেরপুরের গজনী অবকাশে ‘ডিজিএসএস’ এর শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

‎আনন্দ, উছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘দুর্বার যুব সমাজ সেবা সমিতি’ (ডিজিএসএস), বগারচর, বকশীগঞ্জ, জামালপুরের শিক্ষা কার্যক্রমের ২০২৬ সালের বার্ষিক শিক্ষা সফর ও পরিবেশ সচেতনতামূলক বৃক্ষরোপণ কার্যক্রম। শেরপুরের মনোরম পর্যটন কেন্দ্র ‘গজনী অবকাশ’-এ দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​দিনব্যাপী এই আনন্দ আয়োজনে জামালপুর জেলার বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার ৪০টি শিক্ষা কেন্দ্রের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবারের শিক্ষা সফরের মূল আকর্ষণের একটি ছিল পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের নিয়ে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি, যা শিশুদের মাঝে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে।

‎পাহাড়ি প্রান্তর আর সবুজের সমারোহে শিশুদের কোলাহল ও নানামুখী কর্মকাণ্ড পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে। ​অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় দেশের বিশিষ্ট এনজিও কর্মী ও পরিবেশ আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এবং সভাপতি, এডাব (ADAB), জামালপুর জেলা শাখা। তিনি তাঁর বক্তব্যে সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনার এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশের জন্য এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের বিশিষ্ট উন্নয়ন সংস্থা ‘ভয়েজ অফ পুর পিপুল’-এর নির্বাহী পরিচালক মোঃ জিয়াউল হক মুন্না।

‎​অনুষ্ঠানে সামগ্রিক সভাপতিত্ব ও তত্ত্বাবধান করেন ডিজিএসএস (DGSS)-এর নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম। তিনি শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনেও অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমে ডিজিএসএস তাদের প্রচেষ্টা আরও বেগবান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো এবং আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গাছের চারা উপহার দেওয়ার মধ্য দিয়ে এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন

‎শেরপুরের গজনী অবকাশে ‘ডিজিএসএস’ এর শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সময় ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬