সিলেট ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।   
র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) এবং সিপিএসসি (সিলেট) যৌথ অভিযানে...

বানিয়াচংয়ের মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

‎
‎হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ‘মাহফুজ মিয়া’ হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গত ০২ জুলাই রাতে সিলেটের মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎গ্রেফতারকৃত আসামির নাম এহিয়া তালুকদার (৩৬)। তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
‎
‎র‍্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ রাতে ভিকটিম মোঃ মাহফুজ মিয়া (৪৫) ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে ওৎ পেতে থাকা বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ মিয়া ও তার ভাইকে ঘেরাও করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত এহিয়া তালুকদার মাহফুজ মিয়াকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করেন, যা তার কোমরের বামপাশে বিদ্ধ হয়। এছাড়াও অন্যান্য বিবাদীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে রক্তাক্ত জখম করে।
‎
‎গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) এবং সিপিএসসি (সিলেট) এর একটি যৌথ দল ২ জুলাই রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সিলেটের মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি এহিয়া তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখেও এই মামলার এজাহারনামীয় অন্য এক আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব।
‎গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎

র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) এবং সিপিএসসি (সিলেট) যৌথ অভিযানে...

বানিয়াচংয়ের মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

সময় ১২:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬