সিলেট ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
News Title :
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সফরসঙ্গীরা ‎সিলেটে র‍্যাবের অভিযান: জকিগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাস গ্রেফতার টাঙ্গাইলে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চেক বীজ সার ও গাছের চারা বিতরণ মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন ‎প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল ছিলাপাঞ্জা ও তাতারী মহল্লা গ্রামবাসী মাধবপুরে ১৮ মামলার আসামি কুদ্দুস মিয়া ২০০ বোতল এস্কুফ সিরাপসহ গ্রেপ্তার ‎জামালপুরে পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের জামালপুরে ১৫০ এতিম শিক্ষার্থীর মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির শিক্ষাবৃত্তি বিতরণ হবিগঞ্জে ১৩ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের উদ্যোগ নবীগঞ্জে রামকৃষ্ণ সেবাশ্রমে যাতায়াতে দুর্ভোগ ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের, পরিদর্শনে সমাজসেবক আশরাফ উদ্দিন
‎মোটরসাইকেলসহ উদ্ধার ৯ কেজি গাঁজা...

‎তেলিয়াপাড়া পুরোনো মাদক মামলার দুই আসামি ফের গ্রেপ্তার

‎ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া-নোয়াহাটি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎বৃহস্পতিবার (২ জুলাই) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,এম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই জামাল হোসেন, এএসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আবুল কালাম সামশুদ্দিনের ছেলে তারেক রহমান এবং একই গ্রামের উসমান গনির ছেলে আব্দুল্লাহ।

‎পুলিশ জানায়, তেলিয়াপাড়া-নোয়াহাটি সড়কে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধেই এর আগেও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

‎হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, এম মাহমুদ হাসান রিপন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে। মাদক ব্যবসা ও পাচার রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ বিষয়ে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

‎পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সফরসঙ্গীরা

‎মোটরসাইকেলসহ উদ্ধার ৯ কেজি গাঁজা...

‎তেলিয়াপাড়া পুরোনো মাদক মামলার দুই আসামি ফের গ্রেপ্তার

সময় ০৪:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬