সিলেট ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৪টি খাতা

‎

‎সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। গতকাল বুধবার (০১ জুলাই ২০২৬) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাঁশবাড়ী এলাকার একটি মুদির দোকান থেকে তাদের আটক করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তিরা হল— এয়ারপোর্ট থানার রংধনু এলাকার টুটুল আহমেদ (৩২) ও তারেক আহমেদ (২৮) এবং সুনামগঞ্জের বিশম্ভরপুর থানার খিদ্দরপুর গ্রামের মোঃ শাহাজ উদ্দিন (৩৫)।

‎র‍্যাব জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল জানতে পারে যে, বাঁশবাড়ী এলাকার একটি মুদির দোকানে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের দলটি বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই তিনজনকে আটক করা হয়।

‎জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করে যে, তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫টি স্মার্ট মোবাইল ফোন এবং ৪টি খাতা জব্দ করে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ‘SHILLONG TEER’ সহ বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ায় আকৃষ্ট করত। মাত্র ২০০ টাকায় ৩০০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে তারা লোকজনকে এই খেলায় যুক্ত করত এবং বিনিময়ে নিজেরা মোটা অঙ্কের কমিশন লাভ করত। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন তথ্য ও আলামত পাওয়া গেছে।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৪টি খাতা

সময় ০৮:০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬