সিলেট ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎মৌলভীবাজারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়‎

মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

‎মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

‎সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আলোচনায় উঠে আসে চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, রাতে শহরের বিভিন্ন স্থানে কিশোরদের আড্ডা, অনলাইন জুয়া, মাদক, যানজট, ফেসবুকে গুজব ও অপপ্রচার, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা, সীমান্তে পুশইন, বেপরোয়া যানবাহন চালনা, বিকট শব্দে সাইরেন বাজানো, মোটরসাইকেল ও প্রাইভেট কারের মহড়া, ফটকা ফোটানো, ইভটিজিং, আলোচিত হত্যা মামলার অগ্রগতি, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন বিষয়।

‎সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং এসব সমস্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

‎সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মহিউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

‎পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, মৌলভীবাজার একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় স্বাভাবিকভাবেই কিছু সীমান্তজনিত সমস্যা রয়েছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাদক। এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, সামাজিক সমস্যা। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।

‎তিনি আরও বলেন, জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চাই। এ কাজে সাংবাদিকসহ সমাজের সচেতন মানুষদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একা পুলিশের পক্ষে সব সমস্যার সমাধান সম্ভব নয়। প্রশাসন, গণমাধ্যম, সুশীল সমাজ ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।

‎তিনি উল্লেখ করেন, অন্যান্য জেলার তুলনায় মৌলভীবাজার একটি শান্তিপূর্ণ জেলা। তবে বিদ্যমান ছোটখাটো সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে সমাধানের চেষ্টা করা হবে।

‎সভায় বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমেদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক এম এ সালাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, বকশী মিছবাহ উর রহমান, এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, নুরুল ইসলাম শেফুল, আহমেদ ফারুক মিল্লাত, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মু. ইমাদ উদ-দীন, মাহবুবুর রহমান রাহেল, এম এ হামিদ, বিকুল চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ, হোসাইন আহমদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

‎মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব পালনে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎মৌলভীবাজারে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়‎

সময় ০৮:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬