
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৪ দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’-এর আয়োজন করেছে উদ্যোক্তা কমিউনিটি বাংলাদেশ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফিতা কেটে শান্তিগঞ্জের মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। এরপর মেলার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন তিনি।
এসময় আনছার উদ্দিন বলেন, বেকারত্ব দুর করতে উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন প্রশংসার দাবিদার। এই ধরনের মেলার আয়োজনের ফলে শিক্ষিত বেকার যুবক-যুবতিরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই মেলাকে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
উদ্যোক্তা কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ সায়মন জানান, ২৯ জুন থেকে শুরু হওয়া সামার ফেয়ার চলবে ২ জুলাই পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৩২ জন উদ্যোক্তা তাদের প্রদর্শনী স্টল নিয়ে অংশ নেন।
তিনি আরও জানান, ‘দেশব্যাপী ‘ক্ষুদ্র উদ্যোক্তা’ তৈরী করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে যেসব নারীরা ব্যবসায় নিজেকে তুলে ধরতে চান তাদেরকে সহযোগীতা ও অনুপ্রাণিত করাই এই আয়োজনের মুল লক্ষ্য।’
সামার ফেয়ারে পাওয়া যাবে ট্রেন্ডি জুয়েলারি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ড্রেস, হোম ডেকর আইটেম, হোম হ্যান্ড চুড়ি, হোম মেইড কেক, রেডি-আনরেডি টু পিস, থ্রি পিস,পারফিউম ও আতর,কসমেটিকস্ ও স্ক্রিন কেয়ার সামগ্রী, ব্যাগ ও শিশুদের খেলনাসামগ্রী।
মেলার উদ্বোধকালে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, প্রতিষ্ঠানটির সহযোগী মোহাম্মদ অপু মিয়া, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল মিয়াসহ আরো অনেকে
শান্তিগঞ্জ প্রতিনিধি 








