সিলেট ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মরহুম মোঃ আসাব উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গোয়াইনঘাট থানার গোলঘরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন।

‎শোকসভায় বক্তারা মরহুম মোঃ আসাব উদ্দিনের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং একজন নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক গ্রাম পুলিশ সদস্য হিসেবে সমাজে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

‎অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বিলাল উদ্দিন।

‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎গোয়াইনঘাটে গ্রাম পুলিশ সদস্য আসাব উদ্দিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সময় ০৪:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬