সিলেট ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

সিলেটে উদ্ধার হওয়া ৬৮ মোবাইল মালিকদের হস্তান্তর করল পুলিশ ,৪ মাসে উদ্ধার ২৩০টি

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA Team-এর বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৬৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) দুপুর ১২ টায় এসএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইলগুলো হস্তান্তর করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

‎অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে আজ পর্যন্ত সর্বমোট ২৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। দীর্ঘদিন পর নিজের হারিয়ে যাওয়া প্রিয় ফোনটি অক্ষত অবস্থায় ফেরত পেয়ে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পুরাতন বা ব্যবহৃত মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে নগরবাসীকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন,পুরাতন মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিক্রেতার সঠিক পরিচয়, বৈধ কাগজপত্র (ক্যাশ মেমো/রসিদ) এবং ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর যথাযথভাবে যাচাই করে নিতে হবে। অন্যথায় চোরাই মোবাইল কিনে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকে।

‎মোবাইল হস্তান্তর অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি গত ২৭ জুন কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় পরিচালিত একটি বিশেষ সফল অভিযানের তথ্য জানান।

‎কমিশনার জানান, ওই অভিযানে ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ সর্বমোট ৩০ জনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ১২টি চাকু, ২৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের মধ্যে ২৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎সিলেট মহানগরীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ও সাইবার ইউনিটের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এসএমপি কমিশনার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে উদ্ধার হওয়া ৬৮ মোবাইল মালিকদের হস্তান্তর করল পুলিশ ,৪ মাসে উদ্ধার ২৩০টি

সময় ০৪:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬