সিলেট ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মোগলাবাজার পুলিশের অভিযান প্রাইভেটকারসহ দুই গরু চোর গ্রেফতার, গাভী ও বাছুর উদ্ধার

‎
‎সিলেটের মোগলাবাজার থানা পুলিশের এক অভিযানে চুরিকৃত গর্ভবতী গাভী ও বাছুরসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তালা কাটার বড় প্লায়ার্সও জব্দ করেছে পুলিশ।
‎
‎আজ শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যবর্তী সময়ে মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানাধীন মূর্তিরচক এলাকার বাসিন্দা মাখন মিয়ার গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গাভী ও একটি বাছুর চুরি করে ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২ নাম্বারের একটি প্রাইভেটকার যোগে নিয়ে যাচ্ছিল চোরচক্র। পথে জালালপুর বাজার এলাকায় মোগলাবাজার থানার এসআই দয়াময় দাস সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় জনতার সহায়তায় গাড়িটি থামিয়ে দুই চোরকে আটক করা হয়।
‎
‎আটককৃতরা হল, শাহজালাল উপশহর (ব্লক-বি, রোড নং-১৩, বাসা নং-৪৬),শাহপরান (র.) থানার বাসিন্দা তাহির উল্লাহ ছেলে শেখ জাহান (২৫), ও শাহজালাল উপশহর (ব্লক-বি, রোড নং-০২, বাসা নং-৩৬) এর বাসিন্দা হাজী ইলাছুর রহমান ছেলে রায়হান (৪৭)।
‎এ সময় আসামিদের হেফাজত থেকে চুরিকৃত একটি গর্ভবতী গাভী, একটি বাছুর, ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২ নাম্বারের প্রাইভেটকার এবং তালা কাটার একটি বড় প্লায়ার্স উদ্ধার করে পুলিশ।
‎
মোগলাবাজার থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এ ঘটনায় দণ্ডবিধির (পেনাল কোড ১৮৬০) ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৭, তারিখ ২৭জুন। গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মোগলাবাজার পুলিশের অভিযান প্রাইভেটকারসহ দুই গরু চোর গ্রেফতার, গাভী ও বাছুর উদ্ধার

সময় ১১:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬