সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় প্রতিহত

‎

‎
‎মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন ১৮ নম্বর,বিজিবি ব্যাটালিয়নের ১৯৮২ নং মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন এলাকায়, পূর্ব দিকে রাবার বাগান সংলগ্ন সীমান্ত এলাকা দিয়ে গভীর রাতে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক রাত ৩টার দিকে ৫ থেকে ৬ জন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিষয়টি জানতে পেরে বাংলাদেশ বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সতর্ক করেন।
‎
‎পরে বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

‎
‎সীমান্তবর্তী এলাকার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মন্নান বলেন, আমরা খবর পেয়ে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবির সহযোগিতায় ভারতীয় অনুপ্রবেশ রোধে কাজ করি।
‎
‎উল্লেখ্য, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান সীমান্তের জিরো পয়েন্ট অতিক্রম না করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং বিজিবিকে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ভারত থেকে অবৈধ পুশইন প্রতিরোধে ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদে বিশেষ আইন-শৃঙ্খলা সভাও অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুর সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় প্রতিহত

সময় ১২:২০:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬