সিলেট ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

হবিগঞ্জে সিপিবির ‘মিট দ্য কমরেডস’ সাধারণ সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স

‎বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্র ঘোষিত ‘মিট দ্য কমরেডস’ কর্মসূচি উপলক্ষে হবিগঞ্জে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা কমিটির সভাপতি কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড আজমান আহমেদ এর সঞ্চালনায়
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট বিপ্লবী জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স।

‎প্রধান অতিথির বক্তব্যে কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বৈষম্যহীন, শোষণমুক্ত এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে হলে শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কমিউনিস্ট আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

তিনি শোষণের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বিক মুক্তির লক্ষ্যে পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেন।
‎হবিগঞ্জ জেলা সিপিবির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সাধারণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের কমরেড ও কর্মীরা অংশ নেন।
‎সভায় বক্তারা জেলাজুড়ে পার্টির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে সিপিবির ‘মিট দ্য কমরেডস’ সাধারণ সভা অনুষ্ঠিত

সময় ০৪:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬