সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুরে মাদক বিরোধী র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত

‎

‎
‎জামালপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ শুক্রবার ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মাদক বিরোধী র‍্যালি পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের এমপি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারজানা ইয়াসমিনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, যুব সংগঠন নির্বাহী পরিচালক ও গণমাধ্যম কর্মী মঞ্জুরুল হক, সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়া প্রমুখ।

‎
‎উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ ইউসুফ আলী।
‎উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন মাদক নির্মূলে জনগণের কার্যকর উদ্যোগ ও কঠোর অবস্থানের কোনো বিকল্প নেই। ধীরে ধীরে আমাদের প্রায় প্রতিটি পরিবার, সমাজ ও রাষ্ট্র মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতবিক্ষত হয়ে পড়ছে। কেউ নিজের জীবন নিয়ে শঙ্কিত, কেউ পরিবারকে রক্ষা করার সংগ্রামে ব্যস্ত। এভাবে একটি সুস্থ সমাজ বা নিরাপদ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয়।
‎
‎সময় এসেছে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎যদি কোনো ভাড়াটিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তাহলে আইনসম্মত উপায়ে তাকে উচ্ছেদের উদ্যোগ নিন। আর যদি কোনো বাড়ির মালিক নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান এবং আইনি ব্যবস্থার দাবি তুলুন‌ এবং শান্তিপূর্ণ উপায়ে উচ্ছেদ করুন।
‎
‎মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি।
‎আসুন আমরা সবাই মিলে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
‎অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎
‎এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু-কিশোর, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক, অভিভাবক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুরে মাদক বিরোধী র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত

সময় ০৩:৩৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬