সিলেট ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

‎সিলেটের শাহপরাণ এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। গতকাল ২৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬:৪০ ঘটিকায় শাহপরাণের সুরমা গেইট সংলগ্ন একটি ফুড কর্নার থেকে তাদের আটক করা হয়।

‎র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, সদর কোম্পানীর একটি আভিযানিক দল শাহপরাণ থানাধীন মুরাদপুর বাজারে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, সুরমা গেইট সংলগ্ন ‘সীমান্ত সৈনিক ফুড কর্ণার’-এর ভেতর কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি সন্ধ্যা ৬:৪০ ঘটিকায় সেখানে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৩ জন জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

‎গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইল ফোন এবং ১টি খাতা জব্দ করা হয়। পরবর্তীতে তাদের মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার সুনির্দিষ্ট আলামত পাওয়া গেছে।

‎গ্রেফতারকৃত ব্যক্তিরা হল, ভুবেন ব্যানার্জী (৩২) মৃত ধনু ব্যানার্জীর ছেলে, রাজু কুর্মী (২৪) জয়রাম কুর্মী ছেলে তারা উভয়ই খাদিম নগর চা বাগান বাসিন্দা। এবং মোঃ সেলিম আহমদ মুরাদ (৩৩) ধলইপাড়া,শাহপরাণ (রঃ) থানার মোঃ আব্দুল মান্নানের ছেলে।

‎র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা MELBET, Teer Predictions, Night Teer, WINBD.vip সহ বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ার ফাঁদে ফেলত। তারা মাত্র ২০০ টাকায় ৩,০০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে এই খেলায় অংশ নিতে প্ররোচিত করত এবং এর বিনিময়ে মোটা অঙ্কের কমিশন লাভ করত।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের এসএমপি সিলেটের শাহপরাণ (রঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

সময় ১২:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬