
লাখাইয়ের স্থানীয় বুল্লাবাজার জামে মসজিদ এর সুতাং নদী তীরবর্তী অংশের ভাঙ্গন প্রবণ স্থানে প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে এ নির্মান কাজের শুভ উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুল্লাবাজার জামেমসজিদ এর ইমাম মাওলানা আবদুল বাতেন, বুল্লাবাজার জামে মসজিদ এর উন্নয়ন কাজের প্রকল্প কমিটির সভাপতি ও লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রকল্প কমিটির সম্পাদক এনামুল হক, সহসভাপতি ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, থানা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জানে আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম, করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, করাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমানসহ বাজারের ব্যবসায়ী ও মুসল্লীরা।
উল্লেখ্য হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউছ এর মাধ্যমে কাবিখা প্রকল্পের অধীনে প্রাপ্ত ১০ টন চাল বরাদ্দে মসজিদের এ প্রতিরক্ষা দেওয়াল নির্মান কাজ শুরু হয়েছে।
এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল বাতেন।
বিল্লাল আহমেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি 

















