সিলেট ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সীমান্তে হত্যার প্রতিবাদে শুক্রবার মৌলভীবাজারে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম

‎

‎
‎মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে সাম্প্রতিক হত্যা কাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার (২৬ জুন) এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
‎সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার নিন্দা জানিয়ে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে দলের কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজারে আসছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।
‎
‎জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম ও আশরাফ মাহাদী শুক্রবার সকালে মৌলভীবাজারে পৌঁছাবেন। পরে তারা কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে শরীফপুর সীমান্ত এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখবেন তারা।
‎
‎দলীয় সূত্র জানায়, সীমান্তে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও প্রতিবেশী দেশের আগ্রাসী আচরণের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, দায়ীদের বিচারের আওতায় আনা এবং আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি জোরালোভাবে উত্থাপনের দাবি জানানো হতে পারে।
‎
‎সমাবেশকে কেন্দ্র করে কুলাউড়া ও আশপাশের এলাকায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গেছে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
‎
‎এনসিপির স্থানীয় নেতারা জানিয়েছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার প্রতিবাদে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান তুলে ধরতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এ কর্মসূচি সীমান্ত হত্যার বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত তৈরি করবে।
‎
‎উল্লেখ্য, কুলাউড়ার শরীফপুর সীমান্তে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই প্রতিবাদ সমাবেশের উদ্যোগ গ্রহণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সীমান্তে হত্যার প্রতিবাদে শুক্রবার মৌলভীবাজারে আসছেন নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম

সময় ০৫:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬