সিলেট ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

পুলিশ-গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে অপরাধ দমনের প্রত্যয়

‎
‎মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়িতে নবনিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহর যোগদান উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২২ জুন) সন্ধ্যায় শেরপুর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সৌজন্য সাক্ষাতে শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা নবাগত এসআই ওবায়দুল্লাহকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে এক আন্তরিক পরিবেশে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
‎
‎এ সময় সাংবাদিকরা স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন। অপরাধ দমন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ এবং তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের স্বার্থে পুলিশ ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করলে অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
‎
‎নবনিযুক্ত এসআই ওবায়দুল্লাহ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শেরপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণের আস্থা অর্জন করে সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে চাই।”
‎
‎তিনি আরও বলেন, মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ এককভাবে সফল হতে পারে না। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।
‎
‎মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন ভৌমিক, সদস্য শেখ সাহেদ মিয়া, রিপন মিয়া, ফাহাদ আহমদ, জুবায়ের আহমদ ও এহিয়া আহমেদসহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা-চক্র অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

পুলিশ-গণমাধ্যমের সমন্বিত উদ্যোগে অপরাধ দমনের প্রত্যয়

সময় ০৮:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬