সিলেট ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎টাঙ্গাইলে মধুপুরে সুজন হত্যা মামলার পলাতক আসামি ফাহিমকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঞ্চল্যকর সুজন হত্যা অভিযুক্ত আসামি মোঃ ফয়সাল আহমেদ ফাহিমকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

‎টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম অভিযুক্ত আসামি মোঃ ফয়সাল আহমেদ ফাহিমকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।
‎গত ২১ জুন (রবিবার) সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় টাঙ্গাইল সদর থানার ঘাটাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‌্যাব জানায়, সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ফাহিম টাঙ্গাইল জেলার বাসিন্দা। নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সুজনের পরিবারের সাথে গ্রেফতারকৃত ফাহিমসহ অন্যান্য অভিযুক্তদের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ২২ মে ২০২৬ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে সুজন এবং তার মামা মোঃ আবু সাইদ (৪০) বিরোধপূর্ণ জমিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

‎এ সময় সুজনের পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সুজনসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে সুজনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান।

‎এই ঘটনায় নিহত সুজনের মামা মোঃ আবু সাইদ (৪০) বাদী হয়ে টাঙ্গাইলের মধুপুর থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ এবং পরবর্তীতে যুক্ত হওয়া ৩০২ (হত্যা) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৯, তারিখ-২৪ মে ২০২৬ খ্রিঃ)।

‎র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎টাঙ্গাইলে মধুপুরে সুজন হত্যা মামলার পলাতক আসামি ফাহিমকে গ্রেফতার করেছে র‌্যাব

সময় ১০:৫১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬