সিলেট ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
News Title :
শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎ সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার! কিছু প্রশ্ন? সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ‎জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎নবীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ ‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত ‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ

সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ

‎নবগঠিত শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক পরিষদ। রোববার (২১ জুন) দুপুর ২টায় শান্তিগঞ্জ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।

‎সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি রেজাউল কবির জায়গীরদার রাজা-এর নির্দেশনায় সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রেসক্লাব নেতাদের এ সংবর্ধনা প্রদান করেন।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ ও সলিব নূর বাচ্ছু, সভাপতি মো. মঞ্জুর আলী, সাধারণ সম্পাদক মো. সিতু মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজি জমিরুল ইসলাম মমতাজ এবং সভাপতি সোহেল তালুকদার। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা।

‎বক্তব্যে তিনি নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,আমরা সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিশ্বাস করি। সচেতন নাগরিক পরিষদ প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হলো জনসেবা। সাংবাদিকরাও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা রাজা মিয়া, হাসান মিয়া, প্রবীণ মুরব্বি ইরফান আলী, সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি জিয়াউর রহমান তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমদ জায়গীরদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবদুল ওয়াদুদ, আইন বিষয়ক সম্পাদক মো. মনসুর আলম, তথ্য সম্পাদক তাজুদ আলী, সহ-তথ্য সম্পাদক মাহেন্দ্র দাস এবং সদস্য মনছুর আলী।

‎শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম. এম. ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কোষাধ্যক্ষ নোহান আরেফিন নেওয়াজ, দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরান, প্রচার সম্পাদক আলাল হোসেন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জামী, প্রবাসী সদস্য মো. শহিদ মিয়া এবং কার্যনির্বাহী সদস্য সোলাইমান আহমদ কামরান।

‎সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং শান্তিগঞ্জের সার্বিক উন্নয়নে গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎

সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ

সময় ০৮:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬