সিলেট ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎

‎
‎আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২১ জুন) হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্য ও কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
‎
‎তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিছুর রহমান এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাংবাদিক গোলাম মোস্তফা রফিক। বক্তারা গণমাধ্যমের সহযোগিতায় ক্যাম্পেইনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানানো হয়, জেলায় ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ৩৬৯ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ১৪ হাজার ৮৬৪ জন শিশুসহ মোট ৩ লাখ ৫৭ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে জেলার ১ হাজার ৯৯১টি টিকাদান কেন্দ্র, ৩ হাজার ৮৬২ জন স্বেচ্ছাসেবক এবং ২৫২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
‎
‎মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৮:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬